ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছাদ খোলা বাসে মাথায় আঘাত, পেয়ে হাসপাতালে ফুটবলার ঋতুপর্ণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 September, 2022, 5:45 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 21 September, 2022, 6:35 PM

ছাদ খোলা বাসে মাথায় আঘাত, পেয়ে হাসপাতালে ফুটবলার ঋতুপর্ণা

ছাদ খোলা বাসে মাথায় আঘাত, পেয়ে হাসপাতালে ফুটবলার ঋতুপর্ণা

আনন্দের দিনে কিছুটা দুঃসংবাদ। সাফ শিরোপার ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের দিকে যাওয়ার পথে মাথায় আঘাত পেয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়েছে। মাথায় তিনটি সেলাই দেয়া হয়েছে বলে জানা গেছে।
ছাদখোলা বাস থেকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে সাফজয়ী ঋতুপর্ণা


নেপাল থেকে সাফ শিরোপার ট্রফি নিয়ে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে এ মুহূর্তে ছাদখোলা বাসে করে বাফুফে কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। চ্যাম্পিয়নদের দেখতে রাস্তার দুই পাশে মানুষের উপচেপড়া ভিড়। এরই মধ্যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি ঘটল।


সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমা রেডিসন ব্লু হোটেলের কাছে রাস্তায় থাকা বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছেন তিনি। তখনই টিম বাস থেকে তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।


নেপাল থেকে বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা পৌনে দুইটায় বাংলাদেশে পা রাখে নারী ফুটবল দল। এরপর বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষ করে বিকেল ৩টা ৩০ মিনিটে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের উদ্দেশে রওনা হন চ্যাম্পিয়ন ফুটবলাররা।


ঐতিহাসিক সাফ জয়ের আগে নারী ফুটবলার সানজিদা আক্তারের আবেগঘন এক ফেসবুক পোস্টে ছাদখোলা বাসের প্রসঙ্গ উঠে এসেছিল। লিখেছিলেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরও নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছুটা হলেও সহজ করে দিয়ে যেতে চাই।’


শিরোপা জয়ের পর কোটি সমর্থকেরও দাবি ছিল, চ্যাম্পিয়নদের যেন ছাদখোলা বাসেই বরণ করা হয়। বাফুফে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আপ্রাণ চেষ্টায় এক রাতেই দ্বিতল বাস কেটে ছাদখোলা বাস তৈরি করা হয়। সেই বাসেই বিমানবন্দর থেকে বাফুফে ভবনের দিকে এগোচ্ছেন সাবিনা খাতুনের দল।


এর আগে বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে নারী ফুটবলাদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। ঐতিহাসিক সাফ জয়ের ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করেছে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুন বলেন, এই শিরোপা দেশের সব মানুষের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status