|
সেই রিপা কেন্দ্রীয় ছাত্রলীগে
নতুন সময় প্রতিবেদক
|
|
সেই রিপা কেন্দ্রীয় ছাত্রলীগে ![]() সেই রিপা কেন্দ্রীয় ছাত্রলীগে গত ২১ জানুয়ারির শুরুতে বাসের মধ্যে ‘সরকারবিরোধী মন্তব্য’ করার জের ধরে দুই পুরুষ যাত্রীর সঙ্গে এক নারীর তীব্র বিতণ্ডার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওতেও ছিলেন রিপা। রিপা ওই ভিডিওতে বলেন, ‘সরকারের সমালোচনা তিনি সহ্য করবেন না। যারা এটা করছেন তাদের সবাইকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।’ বাসের অনেকে বিএনপি-জামায়াতের সমর্থক বলেও দাবি করেন তিনি, যা পরে থানা পুলিশ পর্যন্ত গড়ায়। এরপর গত মে মাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মারামারিতেও রিপার উপস্থিতি পাওয়া যায়। সেখানে তিনি গণমাধ্যমে বলেন, ‘অছাত্র চাচ্চু দলের’ সাধারণ সম্পাদক জুয়েলকে সামনে পেলে ‘ফুঁ দিয়ে উড়িয়ে’ দেবেন। লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায়র মেয়ে রিপা। তিনি রামগঞ্জ মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞানে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং রামগঞ্জ উপজেলার ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক। কেন্দ্রীয় ছাত্রলীগে পদ পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে ফাতেমাতুজ জোহরা রিপার সঙ্গে বারবার যোগাযোগের পরও সম্ভব হয়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
মেক্সিকোতে সেটিস ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকীর প্যানেলে ড. সবুর খানের অংশগ্রহণ
চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে ছোট্ট মেয়ে
বিটোপিয়া গ্রুপকে ঘিরে অভিযোগের স্বচ্ছ তদন্ত ও ন্যায়সংগত প্রক্রিয়ার আহ্বান বেসিসের
ইউটিউবে স্বর্ণ ও টাকার ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর
