ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 29 July, 2022, 3:29 PM

চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের

চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১১ জন নিহতের খবর শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status