ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
হাই প্রেসার কমানোর সহজ উপায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 July, 2022, 12:37 PM

হাই প্রেসার কমানোর সহজ উপায়

হাই প্রেসার কমানোর সহজ উপায়

হাইপারটেনশন বা হাই প্রেসার, যাকে উচ্চ রক্তচাপও বলা হয়। এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। এটি তখনই ঘটে যখন রক্তের অত্যধিক চাপ পড়ে ধমনীতে। এর ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে।

হৃদযন্ত্র দৈনিক যতো বেশি রক্ত সরবরাহ করে, ধমনী সরু হয়ে গেলে তাতে চাপ পড়ে। যাকে বলা হয় উচ্চ রক্তচাপ। প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ টের পাওয়া যায় না।

এ কারণে প্রায়ই তা প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায় না। ফলে দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপের চিকিৎসা না করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এই রোগে ভুগছেন এমন ব্যক্তিরা প্রাথমিকভাবে এটি সম্পর্কে অবগত থাকেন না।
 
চিকিৎসকের পরামর্শের পাশাপাশি ৫ উপায়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারবেন খুব সহজেই। এজন্য যা যা মেনে চলবেন, তা হলো-

>> রক্তচাপ নির্ণয়ের পর থেকেই নিয়মিত চিকিৎসা গ্রহণ ও পরীক্ষা করা জরুরি।

>> প্রতিদিনের খাবারে লবণের পরিমাণ কম করুন। খাবারে কখনও অতিরিক্ত লবণ যোগ করবেন না। কম লবণযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন।

>> সুস্থ শরীরের ওজন বজায় রাখুন। এটি সুস্থ থাকার প্রথম পদক্ষেপ। ব্যায়াম করুন নিয়মিত। স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে আপনার ওজন ও কোলেস্টেরলের মাত্রা বজায় রাখুন।

>> নিজেকে শারীরিকভাবে সক্রিয় রাখুন। নিয়মিত ওয়ার্কআউট উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় ও হৃদযন্ত্রকে সুস্থ রাখে। দৈনিক আপনার রুটিনে অন্তত আধা ঘণ্টা শরীরচর্চা রাখুন।

>> প্রক্রিয়াজাত ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। চর্বিযুক্ত খাবার, ধূমপান, শারীরিক কার্যকলাপের অভাব ও প্রক্রিয়াজাত খাবার উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status