ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
এবার মালদ্বীপের তরুণী কুমিল্লায়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 July, 2022, 7:06 PM

এবার মালদ্বীপের তরুণী কুমিল্লায়

এবার মালদ্বীপের তরুণী কুমিল্লায়

এবার মালদ্বীপের তরুণী কুমিল্লার বরুড়ায় এসেছেন। তবে এবারের গল্প ভিন্ন। বিয়ে করতে নয়, স্ত্রী হয়েই স্বামীর দেশে প্রবেশ করেছেন এই তরুণী।

জানা গেছে, বরুড়া উপজেলা পয়ালগাছা ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আবদুর রশিদের বড় ছেলে মোহাম্মদ রাসেলের সঙ্গে মালদ্বীপের তরুণী হাব্বা আহমেদ এসেছেন।

বুধবার (২৭ জুলাই) রাসেলের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৪ সালে রাসেল মালদ্বীপ যান। কাজের সুবাদে মালদ্বীপের মালে সিটিতে ২০১৯ সালে করোনাকালীন সময়ের শুরুতে তাদের পরিচয়। সে সময় থেকেই তাদের মনের মিল। তারপর প্রেম থেকে বিয়ে। ২০২১ সালের অক্টোবর মাসে মালদ্বীপে রাসেল হাব্বাকে বিয়ে করেন। ২০২২ সালের ২৪ জুলাই মালদ্বীপের তরুণী হাব্বা আহমেদসহ বরুড়ায় আসেন রাসেল। এরপর থেকে পরিবারের সঙ্গেই আছেন হাব্বা।

মালদ্বীপের মালে সিটির আহমেদ দিদির মেয়ে হাব্বা। মালদ্বীপের মালে সিটিতে হাব্বার পরিবার ও রাসেলের আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে মুসলিম রীতিতে বিয়ে হয়।

স্থানীয় মেম্বার জাহাঙ্গীর হোসেন বলেন, শুনেছি রাসেল মালদ্বীপের একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছেন। এখন দেশে নিজ বাড়িতেই আছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status