ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ইলাইপুর, রূপসা, খুলনায়-৩ আনসার ব্যাটালিয়ন'র আধুনিক ব্যায়ামাগার উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 July, 2022, 6:52 PM

ইলাইপুর, রূপসা, খুলনায়-৩ আনসার ব্যাটালিয়ন'র আধুনিক ব্যায়ামাগার উদ্বোধন

ইলাইপুর, রূপসা, খুলনায়-৩ আনসার ব্যাটালিয়ন'র আধুনিক ব্যায়ামাগার উদ্বোধন

ইলাইপুর, রুপসা, খুলনা ৩ আনসার ব্যাটালিয়নে ব্যাটালিয়ন আনসার সদস্যদের শরীরচর্চার জন্য একটি আধুনিক ব্যায়ামাগার উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সারাদেশের সকল ব্যাটালিয়ন, জেলা ও রেঞ্জ অফিসে ব্যায়ামাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয় । এরই ধারাবাহিকতায় ২৬ জুলাই বিকেলে খুলনার রূপসা উপজেলার ইলাইপুরে অবস্থিত ৩ আনসার ব্যাটালিয়নে ব্যায়ামাগারের উদ্বোধন করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ, সহকারী পরিচালক মো. তৌফিক আনোয়ার, কোম্পানি কমান্ডার রাজিব হোসাইন ও ব্যাটালিয়নের সকল সদস্যগণ ।

ব্যায়ামাগার স্থাপন প্রসঙ্গে খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা নির্মাণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদা প্রস্তুত । এ ব্যায়ামাগার স্থাপন, ব্যাটালিয়ন সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করবে এবং আরও বেশি কর্মক্ষম করে তুলবে । ফলে ব্যাটালিয়ন সদস্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালনে আরও বেশি সফল হবে। তিনি ব্যায়ামাগার সফলভাবে সম্পন্ন করার জন্য ব্যাটালিয়ন অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের ভূয়সী প্রশংসা করেন এবং দেশের সকলে শরীরচর্চার প্রতি আরও উৎসাহী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status