ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
১২ কোটি টাকা ফিস নেওয়া আইনজীবীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 July, 2022, 3:08 PM

১২ কোটি টাকা ফিস নেওয়া আইনজীবীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

১২ কোটি টাকা ফিস নেওয়া আইনজীবীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

মামলা সমঝোতার জন্য গ্রামীণ টেলিকম থেকে ১২ কোটি টাকা নেওয়ার অভিযোগে আইনজীবী ইউসুফ আলীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

রোববার (৩ জুলাই) ইউসুফ আলী নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, আমার ৬টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ১২ কোটি টাকা নেওয়ার খবর গুজব।

এর আগে গত ৩০ জুন গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে দায়ের করা মামলায় রিটকারীদের আইনজীবীকে ১২ কোটি টাকার বিনিময়ে সমঝোতার প্রসঙ্গ তোলেন হাইকোর্ট।

তখন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ বলেছেন, উপমহাদেশের এমন কোনো আইনজীবী জন্ম নেয়নি যার ফিস ১২ কোটি টাকা হবে।

আদালত আরও বলেছিলেন, আমরা শুনেছি শ্রমিকদের আইনজীবীকে অর্থের বিনিময়ে হাত করে তাদের মামলায় আপস করতে বাধ্য করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে এক নোটিশে ৯৯ কর্মীকে ছাঁটাই করে গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ। সেই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ২৮ জন কর্মী। পরে ২০২১ সালে শ্রমিকদের পুনর্বহালের নির্দেশ দিয়েছিলেন আদালত।

এছাড়া গত বছরের ১২ সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status