ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
অটোমোবাইল রিপোর্টাস ফোরামের যাত্রা শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 3 July, 2022, 2:15 PM
সর্বশেষ আপডেট: Sunday, 3 July, 2022, 2:20 PM

অটোমোবাইল রিপোর্টাস ফোরামের যাত্রা শুরু

অটোমোবাইল রিপোর্টাস ফোরামের যাত্রা শুরু

দেশের অটোমোবাইল খাতের উন্নয়নে সময়োপযোগী প্রতিবেদন ও গবেষণার মাধ্যমে অবদান রাখার প্রত্যয় নিয়ে শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদপত্র ও অনলাইনের সাংবাদিকদের নিয়ে গঠিত হলো ‘অটোমোবাইল রিপোর্টাস ফোরাম (এআরএফ)’।

সংগঠনটি বৃহস্পতিবার (৩০জুন) রাজধানীর কারওয়ানবাজারে এক রেস্টুরেন্টে অনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়াজ ডটকম ডটবিডি’র মিজানুর রহমান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অনলাইন হেড আজাদ বেগ।

এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার মাহফুজুল্লাহ বাবু এবং বিবার্তা২৪ডটনেটের চিফ রিপোর্টার উজ্জ্বল এ গমেজ।

কমিটির অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ আলিফ (দৈনিক প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক রেজওয়ান ফয়েজ (এটিএন নিউজ), কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত (বিজটেক২৪ডটকম), তথ্য ও প্রচার সম্পাদক শাহজালাল রোহান (সারাদিন ডটনিউজ), দপ্তর সম্পাদক গাজী মনসুর আজিজ (দৈনিক আলোকিত বাংলাদেশ), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম মনি (মোহনা টিভি) এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক সাজেদুর রহমান (দৈনিক নতুন সময়)।

উপদেষ্টা প্যানেলে রয়েছেন আব্দুর রাজ্জাক সরকার (দৈনিক প্রথম আলো)।

নবগঠিত কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, আমরা সাংবাদিকরা সবাই নিজ নিজ মিডিয়া হাউজে অটোমোবাইল নিয়ে নিউজ করে থাকি। অনেক দিন থেকেই একটা সর্বজনীন প্লাটফর্ম তৈরি করার কথা ভাবছিলাম, যেখানে সবাই একসাথে অটোমোবাইল সেক্টর নিয়ে কাজ করা যাবে। এই সেক্টর উন্নয়নে গবেষণামূলক লেখা-লেখিতে উৎসাহ দিতে বিভিন্ন সচতেনামূলক প্রোগ্রাম, প্রতিযোগিতা, সভা, সেমিনার, কর্মশালা করা যাবে। মিডিয়ার সহকর্মী ভাইদের স্বতস্ফূর্ত সাড়া, অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতায় আজ সেই ভাবনা একটা সাংগঠনিক রূপ লাভ করেছে। এর জন্য মিডিয়ার সহকর্মী ভাইদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আশা করছি, সকলের আন্তরিক সহযোগিতায় সংগঠনটি ধীরে ধীরে এগিয়ে যাবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক আজাদ বেগ বলেন, একটি দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, সে দেশ ততো উন্নত। যোগাযোগ ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হলো অটোমোবাইলস। তাই এই সেক্টরকে আরো সংগঠিতভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status