ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
দ্য হাইপ ফেস্টিভ্যাল’র লভ্যাংশ পাবেন বন্যার্তরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 July, 2022, 5:14 PM
সর্বশেষ আপডেট: Saturday, 2 July, 2022, 6:17 PM

দ্য হাইপ ফেস্টিভ্যাল’র লভ্যাংশ পাবেন বন্যার্তরা

দ্য হাইপ ফেস্টিভ্যাল’র লভ্যাংশ পাবেন বন্যার্তরা

দেশের জনপ্রিয় সঙ্গীত তারকাদের অংশগ্রহণে আয়োজিত হলো বহুল প্রতীক্ষিত পপ ও হিপহপ চ্যারিটি ইভেন্ট ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’।

হৃদয় খান, মিলা, জালালি সেট, জেফার, ইমরান, ব্ল্যাক জ্যাং, মিথুন চক্র এবং তাশফি’র গানের জাদুতে মুখরিত হয়ে ওঠে বসুন্ধরা আইসিসিবি’র নবরাত্রী হল।

ইভেন্ট থেকে আয়কৃত অর্থ সিলেটের বন্যা দুর্গতদের সাহায্যে ব্যয় করা হবে।

ইভেন্টে আরও পারফর্ম করেন আন্তর্জাতিক সঙ্গীত তারকা ও দেশের জনপ্রিয় শিল্পী মুজা, অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং ডিজে সনিকা। জনপ্রিয় কিছু গান দিয়ে ইভেন্টের লাইন-আপ সাজানো হয়।

অন্যতম মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। ইভেন্টে আইকনিক এই পপস্টার-কে ‘জেনেসিস পপ আইকন’ অ্যাওয়ার্ডের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’-এর টাইটেল স্পন্সর ছিল ‘দারাজ বিডি’ এবং আয়োজক ‘ফুল সার্কেল ক্রিয়েটিভ লিমিটেড’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status