ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
বড় ভাইয়ের মৃত্যু, প্যারোলের আবেদন হাজি সেলিমের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 July, 2022, 2:34 PM

বড় ভাইয়ের মৃত্যু, প্যারোলের আবেদন হাজি সেলিমের

বড় ভাইয়ের মৃত্যু, প্যারোলের আবেদন হাজি সেলিমের

ঢাকা-৭ আসনের কারাবন্দি সংসদ সদস্য হাজি মো. সেলিমের বড় ভাই না ফেরার দেশে চলে গেছেন। হাজি কায়েসের মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন করেছেন হাজি সেলিম।

শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলীতে নিজের বাসায় কায়েসের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর।

হাজি সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন হাজী কায়েস। জুমার পর চকবাজার শাহী জামে মসজিদে তার জানাজা হবে। পরে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে।

বড় ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য হাজি সেলিম প্যারোলে মুক্তির আবেদন করেছেন বলে জানিয়েছেন মহিউদ্দিন।

তবে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেছেন, বেলা ১২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যারোল অনুমোদনের কাগজ তারা হাতে পাননি।

দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডিত হাজি সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে গত ২২ মে তাকে কারাগারে পাঠান আদালত।

ওইদিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে কারা তত্ত্বাবধানে হাসপাতালেই আছেন এ সংসদ সদস্য।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status