|
পদ্মার বিশাল কর্মযজ্ঞে একমাত্র বাঙালি নারী ইশরাত
নতুন সময় ডেস্ক
|
![]() পদ্মার বিশাল কর্মযজ্ঞে একমাত্র বাঙালি নারী ইশরাত অনেক আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর নির্মাণ কাজের সাথে জড়িত রয়েছেন দেশি-বিদেশি অসংখ্য কর্মী। এই বিশাল কর্মযজ্ঞে ২০ বছর বয়সী একজন বাঙালি নারী প্রকৌশলীও রয়েছেন। নাম ইশরাত জাহান। দিনাজপুরের নবাবগঞ্জ গার্লস স্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। পাশ করে বের হওয়ার কিছুদিন পরই যোগ দেন পদ্মা সেতুর ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশনে (এমবিইসি)। পদ্মার পাড়ে প্রায় আধা কিলোমিটার লম্বা কারখানায় সেতুর পাইলিং পাইপ তৈরির কাজ হচ্ছে। চীন থেকে আনা বিশাল বিশাল ইস্পাতের পাতগুলোকে এক হাজার ৫০০ টন ক্ষমতার বেন্ডিং মেশিনে মুড়িয়ে সিলিন্ডার বানানো হয়। ছোট সিলিন্ডারগুলোকে আগুনের তাপে জোড়া লাগিয়ে পাইলিং পাইপ বানানো হয় এই কারখানায়। এখানে প্রতিটি পাইলিং পাইপের মেজারমেন্ট করেন ইশরাত। তিনি এখানে একমাত্র নারী প্রকৌশলী।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
