|
পদ্মা সেতু পার হতে সময় লাগে ৬ মিনিট
নতুন সময় ডেস্ক
|
![]() পদ্মা সেতু পার হতে সময় লাগে ৬ মিনিট জাজিরা থেকে মোটরসাইকেলে পদ্মা সেতু পার হওয়া সাইফুল জানান, অনেক স্বপ্ন ছিল পদ্মা সেতু চালুর দিনেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবো। তাই ভোরে মোটরসাইকেলে নিয়ে চলে আসি। মাত্র ৬ মিনিটেই পদ্মা সেতু পার হয়েছি। ভোর ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হওয়ার কথা থাকলেও তার বেশ আগে থেকেই বিভিন্ন যানবাহন সেতু পার হবার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে ভোর ৬টায় টোল প্লাজা দিয়ে সেতুতে গাড়ি চলাচল শুরু হয়। সেতু নিয়ে চলাচল উন্মুক্ত করে দেওয়ার পর কয়েক মিনিটের মধ্যে সব যানবাহনের চাপ কমে যায়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক গণবিজ্ঞপ্তিতে জানায়, পদ্মা সেতুতে ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। এ সেতুর ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটতে নিষেধ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
