ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
আল আকসা মসজিদে হামলা, ওআইসির সভায় বাংলাদেশের নিন্দা প্রকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 May, 2022, 2:13 PM

আল আকসা মসজিদে হামলা, ওআইসির সভায় বাংলাদেশের নিন্দা প্রকাশ

আল আকসা মসজিদে হামলা, ওআইসির সভায় বাংলাদেশের নিন্দা প্রকাশ

পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলিমদের ওপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার (২৫ এপ্রিল) ‘ওআইসি’র স্থায়ী সদস্য দেশগুলোর নির্বাহী কমিটির এক জরুরি সভায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের শোক এবং গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রদূত বলেন, এই পবিত্র রমযান মাসে ফিলিস্তিনী মুসলিমদের পবিত্র মসজিদে প্রবেশে বাঁধা দেয়া হচ্ছে, তাঁদের ধর্মীয় আচার পালনে বাঁধা দেয়া হচ্ছে যা খুবই দুঃখজনক বিষয়। সেখানে ইসলামী মতাদর্শ, সংস্কৃতির ওপর আঘাত ও দখলদারিত্বের মাধ্যমে ফিলিস্তিন মুসলিমদের উচ্ছেদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কোনো যুক্তি বা অজুহাতই নিরীহ বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের হত্যা ও নির্যাতনের ন্যায্যতা ও আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সমর্থন করতে পারেনা।

ওআইসির স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশ আল আকসা মসজিদ এবং ফিলিস্তিন রাষ্ট্রের সমগ্র দখলকৃত ভূমিতে সহিংসতা এবং নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহবান জানিয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে চলমান নতুন কোন সংকট ও সংঘাত যেন জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ফিলিস্তিনের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান থেকে সরানো সঠিক হবে না বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, জাতিসংঘের গৃহীত রেজুলেশন, আরব শান্তি উদ্যোগ এবং কোয়ার্টেট রোড ম্যাপ অনুযায়ী ফিলিস্তিন সমস্যার একটি সামগ্রিক ও টেকসই সমাধানের বিষয়ে বাংলাদেশ তাঁর নীতিগত অবস্থান অব্যাহত রেখেছে। তিনি ফিলিস্তিন সমস্যার সমাধানে ওআইসিকে আরো কার্যকরী ভূমিকা রাখার অনুরোধ জানান। সৌদি আরবের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি এই বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status