ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
বঙ্গবন্ধুর পরিবারের নাম ভাঙিয়ে ‘কোটি কোটি টাকা আত্মসাৎ’, গ্রেফতার ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 18 May, 2022, 1:45 PM

বঙ্গবন্ধুর পরিবারের নাম ভাঙিয়ে ‘কোটি কোটি টাকা আত্মসাৎ’, গ্রেফতার ২

বঙ্গবন্ধুর পরিবারের নাম ভাঙিয়ে ‘কোটি কোটি টাকা আত্মসাৎ’, গ্রেফতার ২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানান, এ প্রতারক চক্রের প্রধান মনসুর আহমেদ এবং তার অন্যতম এক সহযোগীকে পল্টন এলাকা থেকে রাতে গ্রেফতার করা হয়েছে। তারা বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ  রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের কাজের প্রলোভন দেখিয়ে ঠিকাদারদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন।

তিনি আরো বলেন, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বুধবার কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status