ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মির্জা আব্বাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 May, 2022, 6:19 PM

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মির্জা আব্বাস

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মির্জা আব্বাস

পেটের পীড়ায় হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, সোমবার রাত থেকে উনি পেটের পীড়ায় ভোগছিলেন। সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাগুলো করা হচ্ছে। এই হাসপাতালের বাইর থেকেও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে ডাকা হয়েছে।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের গ্যাস্ট্রো এ্যান্থোলজি বিভাগের অধ্যাপক আরেফিন সিদ্দিকীর তত্ত্বাবধায়নে মির্জা আব্বাস চিকিৎসাধীন আছেন।

মির্জা আব্বাসের অসুস্থতার খবর শুনে দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত হাসপাতালে ছুটে আসেন। তিনি তার স্বাস্থ্য খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে বিএনপি মহাসচিব পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা ছাত্রদলের এসএম মোস্তফা আনাম ও শরিফুল ইসলাম সুমনকে দেখতে যান। এই সময়ে দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status