ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দুই যুবককে গাছে বেঁধে নির্যাতন-সিগারেটের ছ্যাঁকা, ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 May, 2022, 6:04 PM

দুই যুবককে গাছে বেঁধে নির্যাতন-সিগারেটের ছ্যাঁকা, ভিডিও ভাইরাল

দুই যুবককে গাছে বেঁধে নির্যাতন-সিগারেটের ছ্যাঁকা, ভিডিও ভাইরাল

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে চুরির দায়ে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করা হয়েছে। এরই মধ্যে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

নির্যাতনের শিকার দুই যুবক হলেন একই গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে মো. ফরিদ শেখ ও আব্দুর রউব শেখের ছেলে তরিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ইউপি সদস্য কালামসহ ৩-৪ জন ঐ দুই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গ্রামের নান্নু শেখের দোকানের সামনে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন চালান এবং তাদের শরীরে সিগারেট দিয়ে ছ্যাঁকা দেন।

নির্যাতনের শিকার ফরিদ শেখ ও তরিকুল ইসলাম বলেন,  ছাগল চুরির মিথ্যা অভিযোগের কালাম মেম্বার আমাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর নান্নুর দোকানের পাশে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করেন। ঐ সময় মাটিয়াডাংগা গ্রামের আজমল মুন্সী, কোরবান, বেলায়েত শেখ, নান্নু শেখসহ ৬-৭ জন আমাদের শরীরের বিভিন্ন স্থানে সিগারেট দিয়ে ছ্যাঁকা দেন।

অভিযুক্ত ইউপি সদস্য কামাল বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। তাদের গাঁজা খেতে নিষেধ করে ছেড়ে দেই।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status