ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
৯০ হাজার টাকা বেতনে টিআইবিতে চাকরির সুযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 May, 2022, 1:51 PM

৯০ হাজার টাকা বেতনে টিআইবিতে চাকরির সুযোগ

৯০ হাজার টাকা বেতনে টিআইবিতে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারল্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাপ অ্যান্ড সফটওয়্যার বিভাগে অ্যাসিস্ট্যান্ট কো–অর্ডিনেটর’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

অ্যাসিস্ট্যান্ট কো–অর্ডিনেটর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি বা সমমান বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ / শ্রেণি/ জিপিএ/ সিজিপিএ থাকা যাবে না। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রফেশনাল সার্টিফিকেশন ইন ডেটাবেইজ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে জানাশোনা থাকতে হবে। পাইথন/রুবি/জাভা স্ক্রিপ্ট/ জাভা/সি+‍+/সি# বিষয়ের যেকোনো দুটি ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক জানতে হবে। ইন্টারনেট অ্যাপ্লিকেশন এইচটিটিপি, টিসিপি/আইপি, পপ/এসএমটিপি, এসএসএল/টিএলএসের কাজ জানতে হবে। দুর্নীতিবিরোধী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।

বেতন

৯০,৭৫৪ টাকা। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুসারে দুটি উৎসব বোনাস, মুঠোফোন বিল, স্বাস্থ্য ভাতা, প্রভিডেন্ট ফান্ড, ইনস্যুরেন্স, গ্রাচ্যুইটি  ও বার্ষিক বেতনবৃদ্ধির সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে (লিংক) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৮ মে, ২০২২।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status