ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
ড. আব্দুল মঈন খান আইসিইউতে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 15 May, 2022, 11:37 PM

ড. আব্দুল মঈন খান আইসিইউতে

ড. আব্দুল মঈন খান আইসিইউতে

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকালে তাকে হাসপাতলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।
 
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, রোববার ড. মঈন খান তার নিজ এলাকা নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদল ও যুবদলের কিছু সংখ্যক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় অবস্থিত জিন্দা পার্কে একটি প্রশিক্ষণ কর্মশালা করেন। এসময় তিনি দীর্ঘসময় বক্তব্য রাখেন।

পরে দুপুরে লাঞ্চ ব্রেকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এনে ভর্তি করা হয়।  বর্তমানে আইসিইউতে রয়েছেন। তার সুস্থতার জন্য পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status