ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মালা বদলের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্যের স্বামীর গলায় মালা পরালেন কনে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 May, 2022, 11:01 AM

মালা বদলের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্যের স্বামীর গলায় মালা পরালেন কনে

মালা বদলের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্যের স্বামীর গলায় মালা পরালেন কনে

ঠিকঠাক ভাবেই চলছিল বিয়ে অনুষ্ঠান,হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় সব কিছু গোলমাল হয়ে যায়। মালাবদলের মুহূর্তেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আর তার বেশ কিছুক্ষণ পর আলো জ্বলে উঠলে দেখা যায় নিজের বউয়ের গলায় মালা না পরিয়ে বর অন্যের গলায় মালা পরিয়ে দিয়েছেন। আর এই ঘটনা পুরোপুরি হতবাক করে দেয় উপস্থিত থাকা সবাইকে। এমনকি বর নিজেও পড়ে যান বড়সড় লজ্জায়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জাইন জেলার আসলানা গ্রামে।


সেখানকার বাসিন্দা রমেশলালের তিন মেয়ে এবং এক ছেলে। গত রবিবার তার দুই মেয়ে নিকিতা ও করিশ্মার বিয়ে ছিল। পাত্ররা ছিলেন পাশের গ্রাম ডাঙ্গওয়ারার ভোলা ও গণেশ। নিকিতার বিয়ের হচ্ছিল ভোলার সঙ্গে, আর করিশ্মার বিবাহ চলছিল গণেশের সঙ্গে। তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে পূজার সময় ভুলবশত নিকিতা গণেশের এবং করিশ্মা-ভোলার হাত ধরে ফেলেন। পরে আলো এলে তারা সেটা বুঝতে পারেন এবং লজ্জায় পড়ে যান।

তবে বড় গোলমালের আগে দুই জোড়া যুগলই ব্যাপারটা সামলে দেন। তারা জানিয়ে দেন, এই বিয়ে নাকচ। নিয়ম মেনে ফের বিয়ে করবেন তারা। তাহলেই সমস্যার সমাধান হবে। তবে এবার মালা বদলে গড়মিল হবে না কোনো মতে। পরে পরিবারের লোকজনরা নিজেদের মধ্যে কথপোকথন করে সব কিছু মিটমাট করে নেন। আর বিবাহ সম্পন্ন হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status