পদ্মাপাড়ের সুন্দরী এখন বং ক্রাশ। বহু বাঙালির হৃদয়ে জয়া আহসান হলেন ধকধক সুন্দরী। বয়স তার যাই হোক না কেন, পর্দায় তার অভিনয় ও উপস্থিতি দুইই নজরকাড়া। বাংলাদেশের অভিনেত্রী হয়েও টলিপাড়ায় তার প্রায় নিত্য যাতায়াত রয়েছে। বেশ কিছু বাংলা ছবি করেছেন জয়া, ফলে টলি পাড়া থেকে টলি প্রেমীদের কাছে তিনি একজন মোহময়ী সুন্দরী অভিনেত্রী।
বড় পর্দায় জয়া যেমন পরিচিত মুখ তেমনই সোশ্যাল মিডিয়ায় ঘরে তার নিত্য যাতায়াত। প্রায় সময় নিত্যনতুন ছবি পোস্ট করেন জয়া। তার অনুরাগীরা অপেক্ষায় থাকেন কখন তিনি তার নতুন ছবি নিয়ে হাজির হবেন। এবারেও একেবারে নতুন লুকে হাজির পদ্মাপাড়ের সুন্দরী।
জয়ার শরীর জুড়ে রয়েছে লেহেঙ্গা, অনাবৃত উদর, সুডৌল বক্ষ যুগল প্রায় উন্মুক্ত, লম্বা কেশবন্ধনী, কানে ঝোলা দুল, কানের পাশে একটা লাল গোলাপ। অভিনেত্রীর এমন বোল্ড লুকের আগুনে পাগল তার অনুরাগীরা। তবে বেশ কিছু নেট জনতা আলিয়ায় প্রসঙ্গ টেনে এনেছেন। তাদের চোখে জয়া এখানে অনেকটা আলিয়ার অনুকরণে সেজেছেন।