ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ঈদের আগে ঘুরতে বেরিয়ে নিথর হলেন দুই বন্ধু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 May, 2022, 2:24 PM

ঈদের আগে ঘুরতে বেরিয়ে নিথর হলেন দুই বন্ধু

ঈদের আগে ঘুরতে বেরিয়ে নিথর হলেন দুই বন্ধু

জয়পুরহাটে দুই বন্ধু ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোসাদ্দেক হোসেন শিমুল এবং শান্ত নামে দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুরানাপৈল-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক মহল্লার কদ্দুস ফকিরের ছেলে মোসাদ্দেক হোসেন শিমুল এবং আরাম নগর মহল্লার সমির উদ্দিনের ছেলে শান্ত।

সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, ঈদের আগে শনিবার রাতে শিমুল ও শান্ত মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথে পুরানাপৈল-হিলি বাইপাস সড়কের পারুলিয়া ফকিরপাড়া এলাকায় আসলে শিমুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই মোটরসাইকেলে থাকা আরেক বন্ধু শান্ত গুরুতর আহত হন। স্থানীয় ও পথচারীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

পরে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে বগুড়ার কিচক বাসস্ট্যান্ড এলাকায় শান্ত মারা যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status