ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
স্যার তিনবার বিয়ে ভেঙেছে, এবার পাস করিয়ে দেন’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 May, 2022, 2:20 PM

স্যার তিনবার বিয়ে ভেঙেছে, এবার পাস করিয়ে দেন’

স্যার তিনবার বিয়ে ভেঙেছে, এবার পাস করিয়ে দেন’

ভারতের উত্তর প্রদেশে বোর্ড পরীক্ষায় এক ছাত্রীর খাতা দেখে স্তম্ভিত শিক্ষকরা। রাজ্যে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা চলছে। উত্তর লেখা তো দূরের কথা, উত্তরপত্রে পরীক্ষার্থীদের নানা রকম ‘আবদার’ দেখে হতবাক হয়ে গেছেন শিক্ষকরা।

খাতায় এক পরীক্ষার্থী লিখেছেন, স্যার, আমার তিন তিনবার বিয়ে ভেস্তে গেছে। অনেক কষ্ট করে আমার পরিবার একটা সম্বন্ধ ঠিক করেছে। কিন্তু পাত্র শর্ত রেখেছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাস করলে তবেই আমাকে বিয়ে করবে। আমার বিয়ে নিয়ে মা-বাবা খুব দুশ্চিন্তায় আছেন। দয়া করে পরীক্ষায় পাস করিয়ে দেন যেন বিয়েটা হয়ে যায়। পরীক্ষার খাতায় ছাত্রীর এমন আবেদনে শিক্ষকরা স্তম্ভিত হয়ে গেছেন।

আরো এক পরীক্ষার্থী আবার লিখেছেন, অনেক সম্বন্ধ দেখার পর অবশেষে বিয়ে হয়েছে তার। শ্বশুরবাড়ির লোকেরা চান তিনি আরও পড়াশোনা করুন। কিন্তু পড়াশোনার বিষয় তার খুব একটা মনে থাকে না। তাই পরীক্ষকের কাছে অনুরোধ, ‘এবার পাস করিয়ে দিন, যাতে শ্বশুরবাড়িতে আমার সম্মান থাকে।’

শুধু এ ধরনের আবেদনই নয়, খাতার ভেতর থেকে ১০০, ২০০ এমনকি ৫০০ রুপির নোটও পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। কেউ টেপ দিয়ে, কেউ সুতা দিয়ে খাতার ভেতরে টাকা বেঁধে দিয়েছেন যেন উত্তরপত্র খুলতেই তা পরীক্ষকের নজরে পড়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status