|
তাহেরপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ঈদ উপহার দিলেন মেয়র কালাম
নতুন সময় প্রতিনিধি
|
![]() তাহেরপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ঈদ উপহার দিলেন মেয়র কালাম শনিবার ৩০ এপ্রিল, বিকেলে নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রতি বছরের ন্যায় এবারো তাহেরপুর পৌরসভার সকল মসজিদের ১০০ এর অধিক ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের প্রত্যেককে ২,৫০০ টাকা করে প্রদান করেন তিনি। অনুষ্ঠানে পৌর মেয়র আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, প্রতি বছরের ন্যায় এবারো তাহেরপুর পৌরসভার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদেরকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শিগগিরই আলেম ও উলামাদের কল্যানে আরো কাজ করা হবে। অতীতের মতো আগামীতেও যাতে আলেম ও উলামাদের কল্যানে কাজ করে যেতে পারি সকলে সেই দোয়া করবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনছুর, তাহেরপুর পৌরসভার সচিব(ভারঃ) মতলেবুর রহমান, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ তোফাজ্জল হোসেন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও প্রভাষক মাহাবুর রহমান,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক জাহিদ আকরাম,তাহেরপুর পৌরসভার কালেক্টর জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন মসজিদের ইমাম, আলেম ও মুয়াজ্জিমগন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার সকল কাউন্সিলর,তাহেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সকল ওয়র্ডে র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেনি পেশার ব্যাক্তিবর্গ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে মোবাইল কোর্টে যুবককে দুই মাসের কারাদণ্ড
লেবাননে নিহত প্রবাসী নারী দিপালী আক্তারের পরিবারকে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের সহায়তা
রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
নেই চিকিৎসক ৯ বছর বন্ধ সরকারি ওটি-ক্লিনিকেই প্রসূতির ভরসা
