ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
শরীফবাগ বেইলি ব্রিজের বেহাল দশা ও সংস্কারের অভাবে বৃদ্ধা আহত—উদ্ধারে ফায়ার সার্ভিস
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 3:52 PM

শরীফবাগ বেইলি ব্রিজের বেহাল দশা ও সংস্কারের অভাবে বৃদ্ধা আহত—উদ্ধারে ফায়ার সার্ভিস

শরীফবাগ বেইলি ব্রিজের বেহাল দশা ও সংস্কারের অভাবে বৃদ্ধা আহত—উদ্ধারে ফায়ার সার্ভিস

সাব্বির মৃধা(ধামরাই প্রতিনিধি)ধামরাইয়ের শরীফবাগ এলাকার বেইলি ব্রিজের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সংস্কারের অভাব আবারও এক দুর্ঘটনার মধ্য দিয়ে সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির স্টিল প্লেটের ফাঁকা ও ঝুঁকিপূর্ণ অবস্থা থাকার কারণে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

আজ বৃষ্টির মধ্যে ব্রিজ পার হওয়ার সময় এক বৃদ্ধা পা পিছলে স্টিল প্লেটের ফাঁকা অংশে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সেতুটি বছরের পর বছর অবহেলিত। আগে গাড়ির চাকা আটকে যাওয়ার ঘটনা বেশি ঘটলেও বর্তমানে মানুষের পা আটকে যাওয়ার ঘটনাও ঘটছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একাধিকবার সংবাদমাধ্যম ও সাধারণ মানুষ এই ব্রিজের দুর্দশার কথা তুলে ধরলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকাবাসী দ্রুত এই বেইলি ব্রিজটি সংস্কার বা পুনঃনির্মাণের জোর দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায় এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status