ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
বেগমগঞ্জে প্রশংসায় ভাসছেন ইউএনও কায়েসুর রহমান ও এসিল্যান্ড সাদাত হোসেন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 3:56 PM

বেগমগঞ্জে প্রশংসায় ভাসছেন ইউএনও কায়েসুর রহমান ও এসিল্যান্ড সাদাত হোসেন

বেগমগঞ্জে প্রশংসায় ভাসছেন ইউএনও কায়েসুর রহমান ও এসিল্যান্ড সাদাত হোসেন

নোয়াখালীর বেগমগঞ্জে প্রশাসন যেন নতুন এক আস্থার নাম। দায়িত্ববোধ, মানবিকতা আর কর্মতৎপরতায় সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কায়েসুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন। তাঁদের নিরলস প্রচেষ্টায় বদলে যেতে শুরু করেছে জনসেবার চিত্র-ফিরেছে মানুষের মুখে স্বস্তির হাসি। ২০২৫ সালের ২ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও কায়েসুর রহমান যেন মাঠে-ঘাটে ছুটে চলা এক কর্মযোদ্ধা।

 বাণিজ্যিক এলাকা চৌমুহনীর দীর্ঘদিনের যানজট নিরসনে তাঁর দৃঢ় পদক্ষেপ সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমিয়েছে। অবৈধ দখলমুক্ত করে ফুটপাতগুলো ফিরিয়ে দেওয়ার উদ্যোগে পথচারীরা এখন হাঁটতে পারছেন স্বস্তিতে। জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার, পরিবেশ রক্ষায় নিয়মিত তদারকি-সব মিলিয়ে তিনি যেন এক নিরলস পরিবর্তনের কারিগর।

 শুধু প্রশাসনিক কাজেই নয়, মানবিক দিক থেকেও তিনি অনন্য। হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চিকিৎসাসেবার মানোন্নয়ন, হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ- এসব উদ্যোগে সাধারণ মানুষের আস্থা দিন দিন বেড়েই চলেছে। দুর্দিনে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের খোঁজ নেওয়া-এসব কাজ তাঁকে মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে।

অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন যোগদানের পর ভূমি অফিসে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগে ভোগান্তিতে থাকা মানুষ পাচ্ছেন স্বস্তি। নিয়মিত শুনানির মাধ্যমে সেবাগ্রহীতাদের সময় ও হয়রানি কমেছে উল্লেখযোগ্যভাবে।

ফসলি জমির টপসয়েল রক্ষা ও অবৈধভাবে জমি ভরাটের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান ইতোমধ্যেই আলোচনায় এসেছে। নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে দোষীদের জেল-জরিমানার আওতায় আনার মাধ্যমে ভূমিদস্যুদের দৌরাত্ম্য কমাতে সক্ষম হয়েছেন তিনি। নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে ভূমি ব্যবস্থাপনায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বেগমগঞ্জের সচেতন মহল বলছে-এই দুই কর্মকর্তার সমন্বিত প্রচেষ্টায় প্রশাসন এখন কেবল একটি দপ্তরের নাম নয়, বরং মানুষের আস্থার প্রতীক। তাঁদের আন্তরিকতা, সাহসিকতা ও জনবান্ধব মানসিকতা বেগমগঞ্জকে এগিয়ে নিচ্ছে এক নতুন সম্ভাবনার পথে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status