ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
কিয়ারার স্বচ্ছ পোশাকের নীচে ওটা কী, স্যানিটারি ন্যাপকিন?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 30 April, 2022, 5:12 PM

কিয়ারার স্বচ্ছ পোশাকের নীচে ওটা কী, স্যানিটারি ন্যাপকিন?

কিয়ারার স্বচ্ছ পোশাকের নীচে ওটা কী, স্যানিটারি ন্যাপকিন?

কার্তিক আরিয়ানের সঙ্গে বলিপাড়ার অনুষ্ঠানে হাজির হয়ে বিদ্রুপের শিকার কিয়ারা আদবাণী। সবুজ রঙের গাউন পরে হাঁটতে দেখা যায় রেড কার্পেটে। কিন্তু পাপারাৎজিদের ক্যামেরার সামনে আসতেই খানিক অস্বস্তিবোধ করেন কিয়ারা। কেন? পোশাকের জন্য?

শুক্রবার থেকে ইনস্টাগ্রাম ভর্তি হয়ে উঠেছে কিয়ারার ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে, তাকে খানিক আড়াল করে পাপারাৎজিদের সামনে নিয়ে এলেন কিয়ারার সহকারী। সঙ্গে ছিলেন কার্তিকও। দু’জনেই বেশ কয়েক মুহূর্ত কিয়ারাকে আড়াল করে রেখেছিলেন। কিয়ারাও হাত দিয়ে তার পোশাকের নীচের অংশ ঠিক করলেন বারবার। তারপর কিয়ারার সহকারী এবং কার্তিক দু’জনেই সরে দাঁড়ান। ছবি উঠতে থাকে পরপর।

কিয়ারার সবুজ গাউনের নীচের অংশটি এমনইভাবে কাটা হয়েছে, যাতে একটি পা দৃশ্যমান। অন্য পা স্বচ্ছ কাপড়ে ঢাকা। তার তলায় পোশাকের সাদা অংশটি দেখা যাচ্ছে। সেই সাদা অংশটি দেখে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ধারণা হয়েছে, তিনি স্যানিটারি ন্যাপকিন পরে রয়েছেন। তা নিয়েই শুরু হয়েছে ব্যঙ্গ বিদ্রুপ। কেউ লিখেছেন, কিয়ারা কি স্যানিটারি ন্যাপকিন আটকে রেখেছেন? কারো মন্তব্য, আমি দেখে ভাবলাম, স্যানিটারি ন্যাপকিন পরে রয়েছেন। কেউ আবার সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মন্তব্য করতেও ছাড়েননি।

আগামী মে মাসে কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ২’-তে দেখা যাবে কিয়ারাকে। তা ছাড়া বরুণ ধবনের সঙ্গে ‘যুগ যুগ জিও’-তেও অভিনয় করেছেন তিনি। জুন মাসে মুক্তি পাবে সেই ছবি। দক্ষিণী অভিনেতা রাম চরণের সঙ্গেও একটি ছবির শুটিং শুরু হবে তার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status