ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
বর্বর নির্যাতনের শিকার নারী, মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 30 April, 2022, 4:53 PM
সর্বশেষ আপডেট: Saturday, 30 April, 2022, 8:14 PM

বর্বর নির্যাতনের শিকার নারী, মামলা

বর্বর নির্যাতনের শিকার নারী, মামলা

নওগাঁর সাপাহারে এক নারীকে (৩৩) অমানবিক নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সাপাহার থানায় বাদী হয়ে মামলা করেন নির্যাতিতা নারীর ছোট ভাই।

দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে রায়পুর গ্রামের ওই নারী রাজহাঁস চরানোর জন্য বাড়ির পাশে কবরস্থানের নিকট জনৈক দেলোয়ার হোসেনের আমবাগানে যায়। এ সময় পারিবারিক কলহের জের ধরে মামলার আসামি মতিবুর, রমজানসহ আরো দু-তিন জন মিলে তাঁকে একা পেয়ে বাঁশের লাঠি দিয়ে পিটাতে শুরু করে।

এতে তাঁর ডান কোমরের ওপরে আঘাত পেয়ে কালসিটে জখম হয়। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে মতিবুর তার চুলের মুঠি ধরে মাঠিতে ফেলে দেয়। এ সুযোগে মামলার অন্যান্য আসামি রমজান, আ. রহমান, জোসনা ও রুনা তাঁকে কিল ঘুষি ও লাথি মেরে কোমরে, মাথায়, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে বেদনাদায়ক জখম করে। পরে কাজলের পরিহিত কাপড় টেনেহিঁচড়া প্রায় বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন ও শ্লীলতাহানি ঘটায়।  

নির্যাতিতা নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে নির্যাতিত ওই নারী সেখানে চিকিৎসাধীন। এদিকে বড় বোনের এ অমানুষিক নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের করে চরম বিপাকে পড়েছে ছোট ভাই ও তাঁর পরিবার। বাদী জানান, মামলা তুলে না নিলে আসামিগণ প্রকাশ্য তাঁকেও মারপিটসহ মিথ্যা মামলা দায়েরের হুমকি দিচ্ছে।

সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, ঘটনার পর নির্যাতিতার ভাই বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করলে বিষয়েটি আমলে নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status