ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
অল্পের জন্য রুশ সেনাদের হাত থেকে বাঁচেন জেলেনস্কি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 April, 2022, 1:13 PM
সর্বশেষ আপডেট: Saturday, 30 April, 2022, 1:14 PM

অল্পের জন্য রুশ সেনাদের হাত থেকে বাঁচেন জেলেনস্কি

অল্পের জন্য রুশ সেনাদের হাত থেকে বাঁচেন জেলেনস্কি

মার্কিন সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ সেনাদের হাত থেকে তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। ভয়াবহ সেই দিনের ঘটনা স্মরণ করে জেলেনস্কি আরও জানান, তিনি ও তার স্ত্রী ওলেনা জেলেনস্কি বোমের শব্দে ঘুম থেকে উঠে যান। তারা তাদের ১৭ বছর বয়সী মেয়ে ও ৯ বছর বয়সী ছেলেদের জানান যে হামলা শুরু হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, খুব জোরে বিস্ফোরণ হচ্ছিল। এরপরই জানানো হয়, একটি রাশিয়ান স্ট্রাইক দল তাকে এবং তার পরিবারকে হত্যা বা বন্দী করার জন্য কিয়েভে পৌঁছেছে।

জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক টাইমকে জানান, কীভাবে তারা জেলেনস্কিকে নিরাপদে রাখার চেষ্টা করেছেন। তিনি বলেন, সেই রাতের আগে, আমরা কেবল সিনেমায় এমন জিনিস দেখেছি। প্রেসিডেন্ট অফিসের পেছনের প্রবেশদ্বারের একটি গেট পুলিশ ব্যারিকেড এবং প্লাইউড বোর্ডের স্তূপ দিয়ে অবরুদ্ধ করা হয়েছিল।

জেলেনস্কির চিফ অব স্টাফ জানান, রুশ হামলার শুরুর দিন ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়। জেলেনস্কি ও তার সহযোগীদের জন্য রাইফেল ও বুলেটপ্রুফ ভেস্ট আনা হয়।

ইউক্রেনের সেনা গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ওলেক্সি আরেস্টোভিচ বলেন, রাশিয়ান সৈন্যরা দুবার কম্পাউন্ডে হামলার চেষ্টা করে। তখন জেলেনস্কি ও তার পরিবার সেখানে ছিল।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status