ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
১১ যাত্রী নিয়ে পদ্মায় স্পিডবোট ডুবি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 30 April, 2022, 1:14 PM
সর্বশেষ আপডেট: Saturday, 30 April, 2022, 1:16 PM

১১ যাত্রী নিয়ে পদ্মায় স্পিডবোট ডুবি

১১ যাত্রী নিয়ে পদ্মায় স্পিডবোট ডুবি

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মা সেতুর কাছে বাংলাবাজারগামী একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। স্পিডবোটটিতে ১১ জন যাত্রী ছিলেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বোটটি পদ্মা সেতুর কাছে এলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেনৌকা ও নৌপুলিশের টিম গিয়ে যাত্রীদের উদ্ধার করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, পদ্মা সেতুর কাছে আসার পর স্পিডবোটটির তলা ফুটো হয়ে যায়। এতে এটি ডুবে যায়।

কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহানুর আলী জানিয়েছেন, সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয়দের ধারণা, এখনো কয়েকজন নিখোঁজ থাকতে পারে।

সূত্র আরও জানায়, শিমুলিয়া থেকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে রওনা হয় বাবু নামের ওই স্পিডবোট। এর চালক ছিলেন মো. উজ্জ্বল। সেতু অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোট উল্টে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status