|
সংবাদ প্রকাশের পর ক্ষতিকারক গেমসের প্রচারণা থেকে সরে আসলো অপো
নতুন সময় প্রতিবেদক
|
|
ছবি: অপ f21 pro মোবাইল ২৮ এপ্রিল অপোর ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, ক্ষতিকারক গেমসের নাম সম্বলিত প্রচারণামূলক লাইনটি সংশোধন করেছে প্রতিষ্ঠানটি। ![]() ছবি: সংবাদ প্রকাশের আগের স্ক্রীনশট এর আগে ২৩ এপ্রিল 'আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই পাবজির প্রচারণা চালাচ্ছে অপো' শীর্ষক সংবাদ প্রকাশ করে নতুন সময়। সংবাদে বলা হয়, অপো তাদের ওয়েবসাইটে এফ২১ প্রো হ্যান্ডসেট সংশ্লিষ্ট একটি পেইজের (https://www.oppo.com/bd/smartphones/series-f/f21-pro/) রিমার্ক অপশনের ১৬ নম্বর ক্রমিক নং-এ ইংরেজিতে জানিয়েছিল- (AI Frame Rate Stabilizer is only available on LOLM, Mobile Legend, Free Fire, PUBG, Subway Surfers, Call of Duty: Mobile, and Genshin Impact.) অর্থাৎ, ‘পাবজি, এলওএলএম, মোবাইল লিজেন্ড, ফ্রি ফায়ারসহ শুধুমাত্র ৭টি গেমসের জন্য অপো এফ২১ মডেলের হ্যান্ডসেটটিতে রয়েছে এইআই ফ্রেম রেট স্টাবলাইজার’। সেই সময়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, অপো তাদের সর্বশেষ উন্মোচিত হ্যান্ডসেট এফ২১ প্রো (f21-pro) মডেলের হ্যান্ডসেটটির কাটতি বাড়াতে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে পাবজিসহ অন্যান্য ক্ষতিকারক গেমসকে। ![]() ছবি: সংবাদ প্রকাশের পরের স্ক্রীনশট এর আগের সংবাদটি প্রকাশের পূর্বে অপো কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ও ই-মেইলের মাধ্যমে বেশকয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছরের আগস্টে, হাইকোর্ট বাংলাদেশে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি-ফায়ারসহ ক্ষতিকর সব অনলাইন গেমস তিন মাস বন্ধ থাকার নির্দেশ দেন। সেই সময় ফ্রি-ফায়ার গেমসের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে এসব গেমসকে যুব সমাজের সহিংসতা প্রশিক্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। সর্বশেষ চলতি বছরের ২০ এপ্রিল দেশে পাবজি গেমস বন্ধের নির্দেশনা বহাল রাখে হাইকোর্ট। আইন কী বলছে? ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ষষ্ঠ অধ্যায়ের ৩১ নং (১) ক্রমিক অনুযায়ী যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা ডিজিটাল বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন বা করান, যাহা সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বা অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে অথবা আইন-শৃঙ্খলার অবনতি ঘটায় বা ঘটিবার উপক্রম হয়, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। আইন অনুযায়ী, যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ৭ (সাত) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
