ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ফ্যাক্টরিতে চাঁদাবাজির সময় ধরা খেলেন ৫
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 April, 2022, 2:48 PM

ফ্যাক্টরিতে চাঁদাবাজির সময় ধরা খেলেন ৫

ফ্যাক্টরিতে চাঁদাবাজির সময় ধরা খেলেন ৫

গাজীপুরে একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে চাঁদাবাজির সময় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড এলাকার জাঙ্গালিয়া পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রবিন সরদার, শাহীন ওরফে শামীম সরদার, মামুন খন্দকার, মোহাম্মদ জোবায়ের আহমেদ হাওলাদার, মনির হোসেন ও সম্রাট।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বেন্টিলি সোয়েটার লিমিটেডের পুরাতন মাল বিক্রির ওয়ার্ক অর্ডার দেওয়া হয় আবু হনিফ নামে এক ব্যক্তিকে। বুধবার দুপুরে তিনি ফ্যাক্টরিতে ওইসব মাল একটি ট্রাকে লোড করছিলেন। এ সময় রবিন সরদারের নেতৃত্বে ২৫-৩০ জন যুবক লোহার রড, দা ও পিস্তল নিয়ে ফ্যাক্টরিতে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে মালামাল নেয়ার চেষ্টা করে এবং তিন লাখ টাকা চাঁদা দাবি করে।

এ সময় ফ্যাক্টরির শ্রমিক ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের আটক করে পুলিশে খবর দেয়। অন্যরা ধাওয়া খেয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে তিনটি মোটরসাইকেলসহ তাদের থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ওই ফ্যাক্টরির ম্যানেজার মো. ফজলুল হক বাদী হয়ে থানায় মামলা করেছেন।

ওসি রফিকুল ইসলাম আরো জানান, আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status