ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
মাহফুজুর রহমানের হাতে হারিকেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 26 April, 2022, 3:44 PM

মাহফুজুর রহমানের হাতে হারিকেন

মাহফুজুর রহমানের হাতে হারিকেন

প্রতিবারের মতো এই ঈদেও দর্শক-শ্রোতাদের গান শোনাতে আসছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার এবারের একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘তুমি আমার প্রেয়সী’। একটি গানে দেখা যাবে তাকে হারিকেন হাতে পারফর্ম করতে। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।


ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠানটি। এতে থাকছে মোট ১০টি গান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status