ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
কনস্টেবলকে এডিসির থাপ্পড় নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 April, 2022, 9:21 PM

কনস্টেবলকে এডিসির থাপ্পড় নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

কনস্টেবলকে এডিসির থাপ্পড় নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘আমি ভিডিও দেখিনি। কী পরিস্থিতিতে এডিসি অন্য সদস্যকে ধাপ্পড় মেরেছেন! রমনার ডিসি যদি রিপোর্ট করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

অপেশাদার আচরণ ও পরিস্থিতি না বুঝে গুলির নির্দেশ দেওয়ার বিষয় খতিয়ে দেখে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মোবাইল ফোনে আজ বুধবার (২০ এপ্রিল) একথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘প্রথমে আমরা চেষ্টা করেছি, প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং ছাত্র নেতাদের মাধ্যমে ছাত্রদের ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে। ব্যবসায়ীদের নেতাদের মাধ্যমে ব্যবসায়ী-শ্রমিকদের মার্কেটের ভেতর নেওয়ার চেষ্টা করা হয়েছে। কোনো সংঘাত যাতে না হয়, সে চেষ্টা আমরা শুরু থেকেই করেছি।’

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের লক্ষ্য করে পুলিশের রাবার বুলেট ছোড়ার নির্দেশ দিয়েছেন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। গুলি শেষ হয়ে যাওয়ায় এক সদস্যকে ধাপ্পড় মারার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণমাধ্যমের খবরেও তা প্রকাশ পেয়েছে। এডিসি হারুনের প্রত্যাহারও দাবি করেছেন শিক্ষার্থীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status