আমাদের আলাদা করবেন না’ চিরকুট রেখে এক ওড়নায় দুই বান্ধবীর ফাঁস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 April, 2022, 1:52 PM
আমাদের আলাদা করবেন না’ চিরকুট রেখে এক ওড়নায় দুই বান্ধবীর ফাঁস
ভারতের শিলিগুড়িতে একজনের বিয়ে ঠিক হওয়ায় দুই বান্ধবী একই ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিয়ের পর পরস্পরের থেকে আলাদা হয়ে যাবে, এই ভাবনা থেকেই ভেঙে পড়ে দুজন। সোমবার সন্ধ্যায় দুই বান্ধবীর একজনের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা নীলিমা রায় জানান, 'ওরা দুজন ছিল প্রিয় বান্ধবী। পরস্পরকে ছাড়া থাকতে পারতো না। একজনের বিয়ে ঠিক হওয়াতেই এ ঘটনা ঘটিয়েছে।’
সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘আমাদের সব কাজ একসঙ্গে করবেন। আমাদের হাত কেউ খুলে দেবেন না। আমাদের আলাদা করে দেবেন না। আমাদের একসঙ্গে নিয়ে যাবেন। একসঙ্গে রাখবেন। আমাদের ক্ষমা করবেন।’
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ভক্তিনগর থানা পুলিশ বলছে, তারা এ ঘটনার তদন্ত শুরু করেছে। দুই পরিবারের সঙ্গে কথা বলে সুইসাইড নোটও খতিয়ে দেখছে।