ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতায় এখনো প্রতিবন্ধকতা দেখছে অ্যামনেস্টি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 March, 2022, 9:14 PM

বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতায় এখনো প্রতিবন্ধকতা দেখছে অ্যামনেস্টি

বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতায় এখনো প্রতিবন্ধকতা দেখছে অ্যামনেস্টি

বাংলাদেশে ২০২১ সালেও মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সোমবার অ্যামনেস্টির ‘দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস হিউম্যান রাইটস’ শীর্ষক প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অ্যামনেস্টি জানায়, কর্তৃপক্ষ গুম, বেআইনি আটক, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিরোধী রাজনৈতিক দল এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগ করে দমন করা হয়েছে।

অন্যদিকে ভূমি দখল ও বন উজারের কারণে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষেরা তাদের সম্পদ হারানোর শঙ্কায় ছিলেন এবং ধর্মীয় সংখ্যালঘু এবং শরণার্থীরা সহিংস হামলার শিকার হয়েছেন বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ২০২১-২২ প্রতিবেদনে উল্লেখ করেছে।

প্রতিবেদনে অ্যামিনেস্টির উদ্বেগ এবং সরকার ও অন্যান্যদের জন্য সুপারিশও জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status