ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
অব্যবহৃত ইন্টারনেট ডেটা ফেরতে পেতে নতুন নিয়ম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 7:24 PM
সর্বশেষ আপডেট: Thursday, 17 March, 2022, 7:25 PM

অব্যবহৃত ইন্টারনেট ডেটা ফেরতে পেতে নতুন নিয়ম

অব্যবহৃত ইন্টারনেট ডেটা ফেরতে পেতে নতুন নিয়ম

অব্যবহৃত ইন্টারনেট ডেটা ফেরত পেতে গ্রাহকদের দুটি শর্ত দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। প্রথম শর্ত হলো- যে প্যাকেজের ডেটা অব্যবহৃত রয়ে গেছে, সেই একই প্যাকেজ আবার কিনতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো- বিদ্যমান প্যাকেজ মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই প্যাকেজটি আবার কিনতে হবে। তবে ভিন্ন প্যাকেজ কিনলে ডেটা ফেরত পাওয়া যাবে না।

সম্প্রতি বিটিআরসিতে অনুষ্ঠিত ‘ডেটা প্যাকেজ নির্দেশিকা’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, মোবাইল ফোন অপারেটররা ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ কাজের জন্য সর্বোচ্চ ১০টি প্যাকেজ ব্যবহার করতে পারবে। প্যাকেজের ভিন্নতা নির্ধারণে দুটি প্যাকেজের মধ্যে ন্যূনতম পার্থক্য হবে ১০০ এমবি ডেটা অথবা ১০ মিনিট টকটাইম অথবা উভয়ই। সব প্যাকেজের মেয়াদ ৩, ৭, ১৫ বা ৩০ দিনের হতে হবে। গত ১৬ মার্চ থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়।

গত ১৫ মার্চ বিটিআরসি কার্যালয়ে ‘ডেটা প্যাকেজ নির্দেশিকা’ আনুষ্ঠানিক উদ্বোধন করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সামনের দিনগুলোতে মোবাইল অপারেটরদের প্রধান ব্যবসায় জায়গা হবে ডেটা। মোবাইলে কল থাকবে, কথা থাকবে তবে শতভাগ কথাই ডেটা নির্ভর হয়ে যাবে। তা নিয়ে এখনই গ্রাহকদের চাহিদা অনুযায়ী ব্যবসায় পরিকল্পনা করতে না পারলে অপারেটরদের পিছিয়ে পড়তে হবে। আগে তিন দিনেই যে ডেটার মেয়াদ শেষ হয়ে যেত এখন তার মেয়াদ একটু বেড়েছে। তবে এটাকে মেয়াদহীন করার বিষয়ে বিটিআরসিকে কাজ করতে হবে। এ বিষয়ে অপারেটরদের অবশ্যই এগিয়ে আসতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status