ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পুরুষেরা নিয়মিত টমেটো খেলে পাবেন যে বিশেষ উপকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 1:07 PM

পুরুষেরা নিয়মিত টমেটো খেলে পাবেন যে বিশেষ উপকার

পুরুষেরা নিয়মিত টমেটো খেলে পাবেন যে বিশেষ উপকার

পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু একটি সবজি হচ্ছে টমেটো। এতে আছে ভরপুর অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন। ফলে নানা দিক দিয়ে শরীরের যত্ন নিতে সক্ষম এই খাদ্য। তবে পুরুষদের ক্ষেত্রে টমেটো খাওয়ার একটি বিশেষ গুরুত্ব আছে।

কী উপকার পাবেন পুরুষেরা নিয়মিত টমেটো খেলে? চলুন জেনে নেয়া যাক-

পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় যে ক্যান্সার, তা হল প্রস্টেট ক্যান্সার। সেই রোগ দূরে রাখতে সাহায্য করতে পারে টমেটো। সাধারণত সবজি হিসেবে পরিচিত হলেও টমেটো আসলে একটি ফল। এই ফলে থাকে লাইকোপিন নামক এক অ্যান্টি-অক্সিড্যান্ট। সেই উপাদানই টমেটোকে তার লাল রং দেয়। ২০২১ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে জানানো হয়েছে, এই লাইকোপিনে থাকে ক্যান্সারের সঙ্গে লড়ার ক্ষমতা। বিশেষ করে প্রস্টেট ক্যান্সার রোধ করতে সক্ষম লাইকোপিন। তাই সবার জন্য টমেটো খাওয়া উপকারী হলেও, পুরুষদের বেশি করে টমেটো খেতে বলা হয়েছে সেই গবেষণাপত্রে।

২০১৯ সালের একটি গবেষণাপত্র অনুযায়ী, লাইকোপিন সবচেয়ে বেশি থাকে কাঁচা টমেটো এবং টমেটো থেকে তৈরি কোনো খাবারে। তবে কাঁচা টমেটো থেকে পাওয়া লাইকোপিন যত তাড়াতাড়ি শুষে নিতে পারে শরীর, তার চেয়ে ঢের বেশি নিতে পারে রান্না করা টমেটো থেকে। তাই টমেটো থেকে তৈরি সস কিংবা চাটনি খাওয়া পুরুষদের শরীরের জন্য বেশি কার্যকর। অর্থাৎ, পুরুষদের ক্ষেত্রে মাছের ঝোল থেকে ডাল, নিরামিষ তরকারি, সবেতে একটু টমেটো দিয়ে খাওয়া জরুরি। তাহলেই অনেকটা দূরে রাখা যাবে প্রস্টেট ক্যান্সারের আশঙ্কা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status