ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়ার শঙ্কা, যা জানাল আবহাওয়া অফিস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 1:06 PM

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়ার শঙ্কা, যা জানাল আবহাওয়া অফিস

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়ার শঙ্কা, যা জানাল আবহাওয়া অফিস

দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান উপকূলে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার শঙ্কা রয়েছে। এ ঘূর্ণিঝড় সোমবার নাগাদ উপকূলে  তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে।   
 
ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর আরো জানিয়েছে, ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। তারা বলছে, মূলত দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে।

এদিকে এ ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে বলা হচ্ছে- মঙ্গলবার রাতেই গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ নিম্নচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে ছিল। এরপর সেটা অগ্রসর হচ্ছে পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে।

পরে ১৯ মার্চ সকালে বঙ্গোপসাগর এবং আন্দামান উপকূলের সংলগ্ন অঞ্চলে আরো গভীর নিম্নচাপে পরিণত হবে। ২০ মার্চেই সাইক্লোনের আকার ধারণ করবে নিম্নচাপটি। যা ২১ মার্চ উপকূলে আছড়ে পড়বে। ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে সিত্রাংয়ের গতিবেগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status