ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মিস ওয়ার্ল্ড হলেন পোল্যান্ডের ক্যারোলিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 12:55 PM

মিস ওয়ার্ল্ড হলেন পোল্যান্ডের ক্যারোলিনা

মিস ওয়ার্ল্ড হলেন পোল্যান্ডের ক্যারোলিনা

বিশ্বের নানা দেশের সুন্দরীদের নিয়ে প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড-২০২১’ বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এবারের ৭০তম আসরে সেরার মুকুট মাথায় পরলেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা। মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রথম রানার-আপ হয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রী সাইনি। দ্বিতীয় রানার-আপ হয়েছেন আইভরি কোস্টের অলিভিয়া হ্যাভ।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন। তার ইচ্ছা আছে পিএইচডি ডিগ্রি অর্জনের। সঙ্গে মডেল হিসেবেও কাজ করেন। মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার ইচ্ছা রয়েছে তার। সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা।

ক্যারোলিনা ভালোবাসেন দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে। সে রকম কিছু কাজের সঙ্গে যুক্তও আছেন তিনি। তার বিউটি উইথ আ পারপাস প্রোজেক্ট, Zupa Na Pietrynie-র মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status