ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত, আতংকিত বিশ্ব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 11:28 AM

করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত, আতংকিত বিশ্ব

করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত, আতংকিত বিশ্ব

করোনাভাইরাসে পুরা বিশ্ব আতংকিত। বেশ কয়েক দিন যাবৎ সংক্রমণ নিম্নমুখী থাকলেও আবারও বাড়তে শুরু করেছে। এবার করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হলো ইসরায়েলে।বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর জেরুজালেম পোস্ট।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর দিয়ে আসা দুই যাত্রীর দেহে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনও উদ্বেগের কিছু দেখা যায়নি। ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্ট মিলে নতুন এই ভ্যারিয়েন্টটি তৈরি হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘বিশ্বজুড়ে এই ভ্যারিয়েন্টটি এখনও অপরিচিত। সম্মিলিত রূপের ভ্যারিয়েন্টটিতে আক্রান্তদের জ্বর, মাথাব্যথা ও পেশী সংকোচনের মতো হালকা উপসর্গে ভুগছিল এবং বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই।’

ইসরায়েলের মহামারী মোকাবিলা ইউনিটের প্রধান সালমান জারকা বলেছেন, “সম্মিলিত ভ্যারিয়েন্টের ঘটনাটি সুপরিচিত। এই পর্যায়ে, এটি গুরুতর পর্যায়ে নিয়ে যেতে পারে কিনা সে ব্যাপারে আমরা চিন্তিত নই।” প্রসঙ্গত, ইসরায়েলের ৯২ লাখ জনগোষ্ঠীর মধ্যে ৪০ লাখেরও বেশি করোনাভাইরাসের তিন ডোজ টিকা পেয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status