ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
অলরাউন্ডার সাইফে জিতলো শেখ জামাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 7:48 PM

অলরাউন্ডার সাইফে জিতলো শেখ জামাল

অলরাউন্ডার সাইফে জিতলো শেখ জামাল

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৬ উইকেটে হারিয়েছে তারা। খেলাঘরের দেওয়া ২২২ রানের লক্ষ্যে ১৪ বল হাতে রেখেই পৌঁছে যায় শেখ জামাল।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান জুটি ভাঙতে অনিয়মিত বোলার সাইফ হাসানের হাতে বল তুলে দেন। সেই সাইফই টানা তিন উইকেট নিয়ে ভেঙে দেন খেলাঘরের আড়াইশ ছাড়ানোর স্বপ্ন।

অমিত শেষ পর্যন্ত লড়াই করে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলে খেলাঘরকে ২২১ রানে পৌঁছে দেন। কিন্তু বিকেএসপির তিন নম্বর মাঠে ব্যাটিং সহায়ক উইকেটে এই রান তাড়া করতে খুব একটা কষ্ট হয়নি শেখ জামালের। ৬ উইকেট ও ১৪ বল বাকি থাকতেই জিতে যায় নুরুল হাসানের দল। এটি ছিল এবারের ঢাকা প্রিমিয়ার লিগে দুই দলেরই প্রথম ম্যাচ।

বোলিংয়ের পর উদ্বোধনে নেমেও সাইফ দেখালেন ঝলক। সৈকত আলীর সঙ্গে ১১১ রানের জুটি গড়েন তিনি। ৫৮ বল খেলে ৮টি চার ও ১টি ছক্কায় ৬৩ রান করে সৈকত অবশ্য সাইফের কাজটা সহজ করে দিয়েছেন।

জাতীয় দল থেকে বাদ পড়া সাইফ সে জন্যই শুরুতে সময় নিয়ে ব্যাটিং করতে পেরেছেন। ক্রিজে সময় কাটিয়ে থিতু হয়েছেন।

মন্থর গতিতে ব্যাটিং করে হলেও আদায় করে নিয়েছেন এবারের লিগে তাঁর প্রথম অর্ধশত। তবে ম্যাচটা শেষ করে আসা হয়নি তাঁর। ৯২ বল খেলে ৬টি চারের সাহায্যে ৬২ রান করে দলীয় ১৪১ রানের সময় আউট হন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

বাকি পথটা ইমরুল কায়েস, জহুরুল ইসলাম ও নুরুল হাসানদের ব্যাটিংয়ে পাড়ি দিয়েছে শেখ জামাল।

গত বছর ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের সময় টাইফয়েড জ্বরে আক্রান্ত হন সাইফ। তাঁর জায়গায় অভিষেক হয় মাহমুদুল হাসানের। এরপর আর সাইফের জাতীয় দলে ফেরা হয়নি। তবে বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status