ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
রণবীরকে জড়িয়ে ধরলেন শ্রাবন্তী! আসল ঘটনা কী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 6:32 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 16 March, 2022, 6:33 PM

রণবীরকে জড়িয়ে ধরলেন শ্রাবন্তী! আসল ঘটনা কী?

রণবীরকে জড়িয়ে ধরলেন শ্রাবন্তী! আসল ঘটনা কী?

বলিউডের হার্টথ্রব তিনি। কোটি তরুণীর স্বপ্নের নায়ক। হিন্দি সিনেমার প্রভাবশালী কাপুর খানদানের যোগ্য উত্তরসূরি। নাম তার রণবীর কাপুর। মুম্বাই ইন্ডাস্ট্রির এই তারকাকেই জড়িয়ে ধরলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে।

আসলেই কি তাই? উত্তর হলো- না। বাস্তবের রণবীর নয়, মোমের রণবীরকে জড়িয়ে ধরেছেন অভিনেত্রী। সেলফি তুলেছেন মোমের মূর্তির সঙ্গে। অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আরকি!

সম্প্রতি দুবাই গিয়েছিলেন শ্রাবন্তী। সেখানে রয়েছে বিখ্যাত মাদাম তুসো জাদুঘর। যেখানে বিশ্বের বহু তারকার মোমের মূর্তি রয়েছে। জাদুঘরে ঢুকে প্রিয় তারকাদের সঙ্গে সেলফি তুলেছেন অভিনেত্রী।

কেবল রণবীর নন, হলিউড তারকা টম ক্রুজ, পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গেও ছবি তুলেছেন শ্রাবন্তী। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘মজার মুহূর্ত’।

এই ছবিতেই টালিউডের আরেক অভিনেত্রী ঐন্দ্রিলা সেন মন্তব্য করেছেন। জানতে চেয়েছেন, ‘রণবীরকে আমার ব্যাপারে বলেছো তো?’ জবাবে শ্রাবন্তী লেখেন, ‘কানে কানে বলে দিয়েছি বেবি’। বোঝাই যাচ্ছে, অন্য অনেক নারীর মতো ঐন্দ্রিলাও রণবীরকে ভীষণ পছন্দ করেন।

রণবীরের সঙ্গে শ্রাবন্তীর এই ছবিকে অবশ্য বহু অনুসারী ভালোভাবে নেয়নি। ইঙ্গিতপূর্ণ মন্তব্যে অভিনেত্রীকে খোঁচা দিয়েছেন। কেউ লিখেছেন, ‘পরবর্তী টার্গেট শ্রাবন্তীর’; আরেকজন লিখেছেন, ‘আরেকটি বিয়ে করার প্ল্যান’।

এদিকে ব্যক্তিগত জীবনে নতুন ঝামেলায় পড়েছেন শ্রাবন্তী। বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে তার বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে হতে পারে ৩ থেকে ৭ বছরের কারাদণ্ড। গত ১৫ জানুয়ারি শেকল পরানো একটি বেজির সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছিলেন অভিনেত্রী। সেটাই কাল হয়ে দাঁড়াল তার জন্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status