ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
বাবার পরিচয় প্রমাণে ডিএনএ টেস্টের আবেদন হারিছের চৌধুরীর মেয়ের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 12:35 PM

বাবার পরিচয় প্রমাণে ডিএনএ টেস্টের আবেদন হারিছের চৌধুরীর মেয়ের

বাবার পরিচয় প্রমাণে ডিএনএ টেস্টের আবেদন হারিছের চৌধুরীর মেয়ের

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরীর পরিচয় নিয়ে তৈরি হওয়া সংশয় দূর করতে কবর থেকে বাবার মরদেহ তুলে ডিএনএ পরীক্ষার আবেদন জানিয়েছেন তার মেয়ে লন্ডন প্রবাসী ব্যারিস্টার সামিরা চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ আবেদন জানিয়েছেন।

প্রয়াদ হারিছ চৌধুরীর মেয়ে চিঠিতে লিখেছেন, ২০২১-এর ৩ সেপ্টেম্বর শুক্রবার, ঢাকা, বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালে কোভিড ১৯-এ মারা যান। কিন্তু পরিচয় গোপন করার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন মাহমুদুর রহমান নামে। এভারকেয়ার হাসপাতাল থেকে হারিছ চৌধুরীর নামে যে ডেথ সার্টিফিকেট জারি করা হয়েছিল তাতে তার প্রকৃত নামের পরিবর্তে লেখা ছিল মাহমুদুর রহমান।

তিনি জানান, মৃত্যুর পর হারিছ চৌধুরীকে জামিয়া খাতামুন্নাবিয়্যান নামের একটি মাদ্রাসার কাছে শায়িত করা হয়, ঠিকানা- জালালবাদ, কমলাপুর, বিরুলিয়া, সাভার, ঢাকা।

ব্যারিস্টার সামিরা চৌধুরী বলেন, আমার প্রয়াত পিতা হারিছ চৌধুরীর আসল পরিচয়ের বিষয়টি পরিবারের পাশাপাশি বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের জন্যও গুরুত্বপূর্ণ। অতএব, বাংলাদেশের আইন বিভাগ যদি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রয়াত পিতার পরিচয় নিশ্চিত করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। সেই সঙ্গে প্রয়াত পিতার দেহাবশেষ তাদের দর্পননগরের গ্রামে নির্দিষ্ট কবরস্থানে দাফনের ব্যবস্থা করার আবেদনও জানান সামিরা।

একই আবেদন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব এবং সিআইডি প্রধানের কাছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status