ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
আইপিএলে মোস্তাফিজদের কোচ হলেন ওয়াটসন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 March, 2022, 8:45 PM

আইপিএলে মোস্তাফিজদের কোচ হলেন ওয়াটসন

আইপিএলে মোস্তাফিজদের কোচ হলেন ওয়াটসন

আইপিএলের আসন্ন আসরে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শেন ওয়াটসন। দলটিতে খেলবেন বাংলাদেশের সেরা পেসার মোস্তাফিজুর রহমান।

দিল্লির প্রধান কোচ হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং।

ওয়াটসন জানিয়েছেন, আইপিএল বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ। আইপিএলে ক্রিকেটার হিসেবে দারুণ সমস্ত স্মৃতি রয়েছে। ২০০৮ সাল থেকে শেন ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়েলসের শিরোপা জয়ী দলের সদস্য ছিলাম। এরপর বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসেও আমার বেশ কিছু স্মৃতি রয়েছে।

তিনি আরও বলেন, রিকি পন্টিংয়ের মতো তারকার অধীনে কোচিংয়ের সুযোগ পেলাম। অধিনায়ক হিসেবে দুর্দান্ত ছিলেন পন্টিং। এখন বিশ্বের অন্যতম সেরা কোচও তিনি। তাই পন্টিংয়ের অধীনে কোচিংয়ে অনেক কিছু শেখার জন্য মুখিয়ে রয়েছি।

৪০ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, আইপিএলের এবারের আসরে দিল্লি ক্যাপিটালস ব্যালেন্স টিম করেছে। প্ৰথমবারের মতো কাপ জেতার অপেক্ষায় তারা। দিল্লির ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। নিজের সেরাটা দিয়ে ওদের সাহায্য করব।

সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার ধরা হয় ওয়াটসনকে। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়াটসন টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছিলেন।

অস্ট্রেলিয়ার হয়ে ১৯০টি ওয়ানডে, ৫৯টি টেস্ট আর ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১০ হাজার ৯৫০ রান সংগ্রহের পাশাপাশি পেস বোলিংয়ে ২৯১ উইকেট শিকার করেন ওয়াটসন।

আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলেও চূড়ান্ত সফল ওয়াটসন। রাজস্থান রয়েলস, চেন্নাই সুপার কিংস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো তারকাখচিত দলে খেলেছেন। ২০০৮ সালে রাজস্থান রয়েলস ও ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন ওয়াটসন।

আইপিএলের অন্যতম সেরা অলরাউন্ডার বিবেচনা করা হয় শেন ওয়াটসনকে। তিনি আইপিএলে ব্যাট হাতে ৩ হাজার ৮৭৫ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৯২ উইকেট শিকার করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status