ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
যে তারকার বিয়ের প্রস্তাব ফিরিয়েছেন প্রিয়াঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 March, 2022, 8:01 PM

যে তারকার বিয়ের প্রস্তাব ফিরিয়েছেন প্রিয়াঙ্কা

যে তারকার বিয়ের প্রস্তাব ফিরিয়েছেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কাকে তার এতটাই ভালো লেগে যায় যে, পার্টিতে প্রতি আধঘণ্টা পরপর প্রিয়াঙ্কাকে নিজের ভালোলাগার কথা জানাতে শুরু করেন তিনি। বিয়ের প্রস্তাবও দেন একাধিকবার।

বলিউডে তো বটেই হলিউডেও প্রিয়াঙ্কা চোপড়ার ভক্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বলিউডের পাশাপাশি হলিউডেও প্রিয়াঙ্কার একাধিক সহকর্মী তাকে ভালোলাগার কথা জানিয়েছেন। এসব কথা আর নতুন নয়।

তবে এই তালিকায় যে ৩০০ সিনেমা খ্যাত জনপ্রিয় হলিউড তারকা জেরার্ড বাটলারও রয়েছেন, সে কথা কে জানত!

হ্যাঁ, ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেমের প্রস্তাব শুধু নয়, ‘পিগি চপস’কে একেবারে সোজা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জেরাল্ড বাটলার! কিন্তু তা নাকচ করে দিয়েছিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা।

২০০৯ সালের কথা। মুম্বাই সফরে এসেছিলেন বাটলার। সে উপলক্ষে নিজের বাড়িতে তার জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন প্রিয়াঙ্কা।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী সেই পার্টি এবং প্রিয়াঙ্কার আতিথেয়তা দেখে যারপরনাই মুগ্ধ হয়েছিলেন হলিউড অভিনেতা।

প্রিয়াঙ্কাকে তার এতটাই ভালো লেগে যায় যে, পার্টিতে প্রতি আধঘণ্টা পরপর প্রিয়াঙ্কাকে নিজের ভালোলাগার কথা জানাতে শুরু করেন তিনি। বিয়ের প্রস্তাবও দেন একাধিকবার। তবে পুরোটাই মজার ছলে।

বাটলারের মুখে যতবার বিয়ের কথা শুনেছেন, ততবারই হেসে উড়িয়ে দিয়েছেন বলি সুন্দরী।

পরে ২০১২ সালে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার ব্যাপারে নিজের অনুরাগ ব্যক্ত করেছিলেন বাটলার; বলেছিলেন, ‘ভীষণ ইচ্ছা করছিল প্রিয়াঙ্কাকে দেখতে। এতটাই যে একবার মনে হয়েছিল ধুর ফ্লাইটটাই মিস করে যাই। পরস্পরকে যদিও অনেক দিন আমরা দেখিনি, তবে আমাদের মধ্যে কিন্তু দারুণ যোগাযোগ রয়েছে।’

মজার ছলে বাটলার বলে উঠেছিলেন, ‘আজও আমি কেন বিয়ে করিনি জানেন? কারণ, আজও প্রিয়াঙ্কার জন্য অপেক্ষা করে রয়েছি আমি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status