ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দোকান খুললেই মারব! পোস্টার ঘিরে রহস্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 March, 2022, 11:16 AM

দোকান খুললেই মারব! পোস্টার ঘিরে রহস্য

দোকান খুললেই মারব! পোস্টার ঘিরে রহস্য

কাপড়ের দোকানে সাঁটা হয়েছে হুমকির পোস্টার। তাও কোনো সাধারণ ব্যবসায়ীর দোকান নয়, সংসদ সদস্যের দোকান। এটা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়। বিজেপি স্থানীয় সংসদ সদস্য নীলাদ্রিশেখর দানার পোশাকের দোকানে এই পোস্টার সাঁটা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাঁকুড়ার ভৈরবস্থান মোড়ে আইন প্রণেতা (বিধায়ক) নীলাদ্রিশেখরের একটি তৈরি পোশাকের দোকান রয়েছে। শনিবার সকালে এলাকার ব্যবসায়ীরা দোকান খুলতে এসে  বিধায়কের বন্ধ দোকানের দরজায় একটি পোস্টার সাঁটানো দেখতে পান। সাদা কাগজের ওপর কালো কালিতে ওই পোস্টারে লেখা ছিল— ‘দোকান খুলিলেই মারব’।

এই হুমকির পোস্টার কে বা কারা দিয়েছে তা জানাতে পারেননি বিধায়ক নীলাদ্রি। তবে তার ভাষ্য— চোর ডাকাতের মতো রাতের অন্ধকারে একটি পোস্টারের মাধ্যমে হুমকি দিয়ে নীলাদ্রিশেখরকে দমানো যাবে না। এভাবে কাজ থেকে আমাকে সরানো যাবে না। লড়াই করতে হলে সামনাসামনি আসুন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, নীলাদ্রিশেখর এক সময়  নিজেই ওই দোকান চালাতেন। এমপি হওয়ার পর পর এখন অবশ্য নিয়মিত দোকানে থাকেন না তিনি। বাঁকুড়ায় থাকলে নীলাদ্রিশেখরের বেশির ভাগ সময় কাটে দোকান অথবা দোকান সংলগ্ন দলীয় কার্যালয়ে। দোকানের জন্য কর্মচারী রয়েছে।

ঘটনার বিষয়ে তৃণমূলের বাঁকুড়া জেলার চেয়ারম্যান এবং রাজ্যের সাবেক মন্ত্রী শ্যামল সাঁতরার বলেন, এটা বিজেপি-র আন্তঃদ্বন্দ্বের ফল। পৌরসভা নির্বাচনে হেরে গিয়ে বিজেপির নেতাকর্মীরা নেতৃত্বের প্রতি ক্ষোভ ঝাড়ার জন্য এই পথ বেছে নিয়েছেন।

তবে আন্তঃকোন্দলের কথা উড়িয়ে দিয়েছেন বিজেপির বাঁকুড়া জেলার নেতারা। বিজেপির বাঁকুড়া জেলার সহ-সভাপতি দেবাশিস দত্ত বলেন, আমাদের দলের অভ্যন্তরে কোনো দ্বন্দ্ব নেই। বিধায়ককে হুমকি দিয়ে এই পোস্টার যারা দিয়েছে তারা প্রকৃত অর্থে দুর্বৃত্ত । আশা করি পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status