ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
চিরকুটে ধর্ষক ইমনের নাম লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 February, 2022, 11:44 PM

চিরকুটে ধর্ষক ইমনের নাম লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

চিরকুটে ধর্ষক ইমনের নাম লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার মোগড়াপাড়া ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সুবর্ণা আক্তার। সে মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকার ইসমাঈল মিয়ার মেয়ে ও স্থানীয় কাইকারটেক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এ ঘটনার পরপরই অভিযুক্ত ও তার পরিবার পলাতক রয়েছে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকার আবুল কালামের ছেলে ইমন দীর্ঘ ৫ বছর যাবত একই এলাকার ইসমাঈল মিয়ার মেয়ে সুবর্ণার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ দৈহিক সম্পর্ক গড়ে তুলে। এ বিষয়ে সুবর্ণার পরিবার ইমনকে বিয়ের চাপ সৃষ্টি করলে ইমন বিয়ে করতে রাজি হয় না।

এ ঘটনায় অভিমানে একটি চিরকুট লিখে সোমবার সকালে সুবর্ণা তার নিজ বাড়িতে বিষপান করে। তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষপানের আগে তার মৃত্যুর জন্য ইমনকে দায়ী করে ৪ পাতার এ চিরকুট লিখে যায়।

এদিকে সুবর্ণার আত্মহননের ঘটনার খবর পেয়ে অভিযুক্ত ইমন ও তার পরিবার এলাকা থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত সুবর্ণার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। পুলিশ এ ঘটনা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status