ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
এক ‘রাজা ইলিশ’ ২৩৮০ টাকায় বিক্রি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 February, 2022, 8:15 PM

এক ‘রাজা ইলিশ’ ২৩৮০ টাকায় বিক্রি

এক ‘রাজা ইলিশ’ ২৩৮০ টাকায় বিক্রি

দুই মাসের নিষেধাজ্ঞার আগেরদিন মেঘনা নদীতে জেলের জালে মিললো এক কেজি ৯০০ গ্রামের এক ‘রাজা ইলিশ’।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার দৌলতখান উপজেলার মদনপুরে এ ইলিশ ধরা পড়ে।

ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার মো. নোয়াব বলেন, মদনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জেলে মো. হারুন মাঝি আজ বিকেলে মেঘনা নদীতে জাল ফেলেন। এ সময় বিভিন্ন সাইজের ইলিশের সঙ্গে ১ কেজি ৯০০ গ্রামের একটি ইলিশ জালে ওঠে, যা স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ নামে পরিচিত। পরে মাছটি ঘাটে নিয়ে আসেন হারুন। ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. রব উদ্দিন ব্যাপারী ২ হাজার ৩৮০ টাকায় মাছটি কিনে নেন।

এ আড়তদার আরও বলেন, মাছটি বরিশাল আড়তে নিয়ে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকায় বিক্রি করতে পারবেন ওই ব্যবসায়ী।

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামান হোসাইন বলেন, গত অভিযানগুলো সফলভাবে পরিচালনা হওয়ায় নদীতে বর্তমানে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status