ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
প্রেমিকার জন্য বন্ধুকে খুন, প্রশংসায় ভাসছে ফারহান-কেয়ার নাটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 February, 2022, 8:09 PM

প্রেমিকার জন্য বন্ধুকে খুন, প্রশংসায় ভাসছে ফারহান-কেয়ার নাটক

প্রেমিকার জন্য বন্ধুকে খুন, প্রশংসায় ভাসছে ফারহান-কেয়ার নাটক

ভালোবাসার মানুষের জন্য কলেজ বন্ধুদের খুনের দায়ে সাজা পেলেন অভিনেতা ফারহান মুশফিক। তাকে কারাদন্ড দেয়া হয়েছে। তবে বাস্তব জীবনে নয়, এমনটা দেখা গেছে নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের ‘ডিয়ার ভ্যালেন্টাইন’ নাটকে।

গোল্লাছুট ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভাইসব মিডিয়ার এ নাটকটি ভালোবাসা দিবসে প্রকাশ পায়। বেশ সাড়া ফেলেছে নাটকটি। এগিয়ে আছে ভিউ গণনাতেও। মাত্র ১২ দিনে ৪০ লাখের বেশি দর্শক নাটকটি দেখেছেন।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমি ভালোবাসার গল্পটি ভিন্ন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। একটি মেয়ের জন্য একটি ছেলের কিংবা ছেলের জন্য মেয়ের যে ভালোবাসা তাতেই জীবন পরিপূর্ণ নয়। সত্যিকারের ভালোবাসা আমাদের বাবা-মায়ের। বিপদে শেষ আশ্রয় বাবা-মায়ের কোলেই হয়। যার কারণে খুনের দায়ে কারাদণ্ড হবার পরেও বাবা নিজে খুন করেছেন বলে ছেলের মুক্তি চান।

অথচ যে প্রেমিকার জন্য ফারহান খুন করে সে প্রেমিকার সাক্ষিতেই তাকে সাজা ভোগ করতে হয়।’

নাটকটি নিয়ে ফারহান বলেন, ‘বাবার ভালোবাসাকে এখানে তুলে ধরা হয়েছে। সত্যি বলতে আমাদের জীবনে এমনই হয়। আমাদের শেষ ভরসা বাবা-মা। নাটকটির জন্য বেশ প্রশংসা পাচ্ছি।’

এ নাটকে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। বাবার চরিত্রে আছেন শহিদুজ্জামান সেলিম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status