ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন সিইসি ও কমিশনারদের শপথ রোববার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 February, 2022, 11:08 PM

নতুন সিইসি ও কমিশনারদের শপথ রোববার

নতুন সিইসি ও কমিশনারদের শপথ রোববার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশন শপথ নেবেন। রোববার বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শপথ বাক্য পাঠ করাবেন।

নতুন নির্বাচন কমিশনার মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শপথ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন থেকে আমাকে জানানো হযেছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর এবং অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির তালিকা থেকে এই পাঁচজনকে নিয়োগ নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status